Home / এই দিন / শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত
solakia+eid+mbd-2

শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত

মাস্টারি বিডি | শিমুল আহসান
ধর্ম | ঢাকা | ১২ আগস্ট ২০১৯ | ২৮ শ্রাবণ ১৪২৬

কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।
সোমবার সকাল সাড়ে ৮ টায় দেশের অন্যতম এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা হিফজুর রহমান খান। সংবাদ বাসস-এর।
নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

solakia+eid+mbd-3

নামাজ শেষে মোনাজাতে মাওলানা হিফজুর রহমান খান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, এবং কিশোরগঞ্জের কৃতি সন্তান সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জন্য দোয়া করা হয়। এছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রসঙ্গত, ১৮২৮ সালে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির ওপর এ ঈদগাহ মাঠের যাত্রা শুরু হয়। ওই বছরই ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেই ঈদের জামাতে মুসল্লির সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ২৫ হাজার অর্থাৎ সোয়া লাখ। এই সোয়া লাখ থেকেই উচ্চারণ বিবর্তনে বর্তমানে ‘শোলাকিয়া’ নামকরণ হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.