Home / বিনোদন / নাটক / আজ রাতে
tarin+actress+mbd-8

আজ রাতে

tarin+actress+mbd-7

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ১২ আগস্ট ২০১৯ | ২৮ শ্রাবণ ১৪২৬

আজ রাতে বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে নাচবেন অভিনেত্রী তারিন। একটি গুজরাটিসহ তিনটি গানের সঙ্গে থাকবে তার এই পরিবেশনা।

popy+ferdous+mbd-2

এ প্রসঙ্গে তারিন বলেন, ১৫ বছর পর পারফর্ম করেছি ‘আনন্দমেলা’য়। খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে বিটিভির সেট ডিজাইন, অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে। আমার বিশ্বাস বিটিভির এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে, সবাই আবার বিটিভিমুখি হবেন।

tarin+actress+mbd-6

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপিকে এবার প্রথমবারের মতো দেখা যাবে ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে। তার সঙ্গে যৌথভাবে উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস।

উপস্থাপনার পাশাপাশি ফেরদৌস-পপি তাদের ভক্তদের আরও চমক দেখাবেন। তারা দুটি গানের সঙ্গে পারফর্ম করবেন। পপি নাচবেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌসকে পারফর্ম করতে দেখা যাবে তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে।

tarin+actress+mbd-9

‘আনন্দমেলা’ প্রচার হবে আজ রাত ১০ টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.