Home / আন্তর্জাতিক / শেষ হলো সৌদি চলচ্চিত্র উৎসব, সেরা সিনেমা ‘রেড পাথ’
153

শেষ হলো সৌদি চলচ্চিত্র উৎসব, সেরা সিনেমা ‘রেড পাথ’

ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
এ বছর তিউনিসীয় পরিচালক লতফি আচার পরিচালিত সিনেমা ‘রেড পাথ’ জিতেছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের পুরস্কার। 
15 5
শেষ হলো সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ দিন ধরে চলা এই জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র উৎসব বছরের সেরা কাজের স্বীকৃতি দিয়েই শেষ করলো এবারের যাত্রা। এবারের উৎসব ছিল চোখ ধাঁধানো। ধর্মীয়ভাবে রক্ষণশীলতার বাইরে বিগত তিন বছর ধরে সিনেমা নিয়ে এমন আয়োজন করে বিশ্ববাসীকে চমকে দিয়ে আসছিল দেশটি।
যেখানে জড়ো হয়েছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের নামি দামি সব তারকা। এ বছর তিউনিসীয় পরিচালক লতফি আচার পরিচালিত সিনেমা ‘রেড পাথ’ জিতেছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের পুরস্কার। সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে। এবার উৎসবের প্রতিযোগী বিভাগে থাকা ১৫টি চলচ্চিত্রের মধ্যে এটি ছিল একটি।
যেগুলি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং প্রথমবারের মতো এশিয়া থেকে নির্বাচন করা হয়েছিল।সেরা ফিচার ফিল্মের খেতাব ও সেরা নির্মাতা হওয়ার পর লুতফি বলেন, ‘এটি আমার জন্য সত্যিই আনন্দের। আমি আসলে সিনেমাটির মাধ্যমে আমার দেশের গল্পটা বলতে চেয়েছি। বিশ্ববাসীর কাছে জানাতে চেয়েছি যে আমার দেশের শিশুরা কেমন আছে।
কতটা ভয়ংকর মানসিক অসুস্থতা নিয়ে তারা বেড়ে উঠে।’উৎসবের মূল ফিচার ফিল্ম প্রতিযোগিতার জুরি সভাপতি ছিলেন বিখ্যাত পরিচালক স্পাইক লি। যিনি সঙ্গী হিসেবে মিশরীয় পরিচালক আবু বাকর শওকি, যুক্তরাজ্যের অভিনেত্রী মিনি ড্রাইভার, তুর্কি অভিনেত্রী তুবার বয়ুকস্তুন এবং মার্কিন অভিনেতা-প্রযোজক ড্যানিয়েল ডে কিমকে নিয়ে কাজ করেন।সেরাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং ভায়োলা ডেভিসকেও সম্মাননা প্রদান করা হয়। যারা যথাক্রমে সারা জেসিকা পার্কার এবং হানা আল-ওমাইর দ্বারা পুরস্কৃত হন।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তার সম্মাননা গ্রহণকালে বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি বিনোদনের বিশ্বজনীন শক্তি মানুষের মধ্যে সংহতি সৃষ্টি করতে পারে। রেড সি দলের প্রতিশ্রুতি এবং বিশ্বজুড়ে গল্প বলার বৈচিত্র্য প্রদর্শনের জন্য আমি তাদের প্রশংসা করি।’রেড সির এবারের চতুর্থ সংস্করণে উপস্থিত ছিলেন সেলিব্রিটিসহ আরও অনেক বড় তারকা, যেমন সিনথিয়া এরিভো, মিশেল ইয়ো, বেঞ্জামিন কুম্বারব্যাচ, মাইকেল ডগলাস, ক্যাথরিন জেটা-জোনস, অলিভিয়া. এমিলি ব্লান্ট, এবং ইভা লংগোরিয়া।এ বছর রেড সি চলচ্চিত্র উৎসবের মূল থিম ছিল ‘দ্য নিউ হোম অফ ফিল্ম’। এই থিমের অধীনে উৎসবে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এবারের উৎসবের ভেন্যু ছিল নতুন। সেটা আল বালাদের সৌকে। আগেরগুলি শহরের রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন ড্যানিয়েল রহমে ও হাকিম জামা এবং পরিচালনা করেন জোমানা আল-রশিদ, রেড সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আসেরি, রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও এবং শিভানি পান্ডিয়া মালহোত্রা। 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8888

হারলো পাকিস্তান

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা …