Home / জাতীয় / শুরু হলো বিজয়ের মাস
IMG_2119

শুরু হলো বিজয়ের মাস

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১ ডিসেম্বর ২০১৭ । ১৭ অগ্রহায়ণ ১৪২৪

শুরু হলো বিজয়ের মাস। ৪৭ বছর আগে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের চূড়ান্ত পর্ব- একাত্তরের এ ডিসেম্বরেই অর্জিত হয় বাঙালি জাতির মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়। এ মাসের প্রথম দিন থেকে মুক্তিযোদ্ধারা একের পর এক বিভিন্ন জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীকে পরাজিত করে অপ্রতিহত গতিতে এগিয়ে আসতে থাকে রাজধানীর দিকে। এর পর ১৬ ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি জেনারেল নিয়াজি ও তার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস আগে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে বিজয় তখন সুনিশ্চিত। যে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি ৭ মার্চ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে স্বাধীনতার ডাক দেন, সেই উদ্যানেই ১৬ ডিসেম্বর পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন পাকিস্তানের জেনারেল নিয়াজি। ইতিহাসের নতুন এক মোড়ে এসে দাঁড়ায় হাজার বছরের বাঙালি জাতিসত্তা। ডিসেম্বরে তাই বাঙালি ও বাংলাদেশের গৌরব আর অহঙ্কারের মাস।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হন, ধর্ষিত হন চার লাখ নারী- যাদের বঙ্গবন্ধু স্বীকৃতি দেন নিজের কন্যা হিসেবে, অভিহিত করেন ‘বীরাঙ্গনা’ হিসেবে। ২০১৫ সাল থেকে তাদের মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.