Home / এই দিন / ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি
21+feb+mbd-2

ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি

“মোদের গরব মোদের আশা – আ-মরি বাংলা ভাষা”

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ০১ ফেব্রুয়ারি ২০১৯ । ১৯ মাঘ ১৪২৫

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি/ ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ – রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি মাস- মহান ভাষা আন্দোলনের মাস শুরু আজ শুক্রবার থেকে। আর এ দিন থেকে বাংলার আকাশ-বাতাস ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী। কবিতায় গানে আখ্যানে চেতনায় তাজা ফুলে ফুলে বাঙালি জাতি পুরো মাসজুড়ে ভালোবাসা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের।
ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভূত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

21+feb+mbd

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল দিক। কারণ, পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল।
ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম প্রহর শুরু হবে ননা কর্মসূচি। কন্দ্রীয় শহীদ মিনার আবার হয়ে উঠবে জমজমাট।
অন্যদিকে একুশের মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাস ব্যাপী বইমেলা শুরু হচ্ছে আজ থেকে।
এছাড়াও ‘বাঙালির জয় কবিতার জয়’ স্লোগানে দু’দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবও শুরু হয়েছে আজ থেকে। স্বৈরাচারের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে শুরু হয় এ ঊৎসবের। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী । উৎসবে দেশের কবিদের সঙ্গে অংশ নেবেন ৯ দেশের আমন্ত্রিত ১৪ জন কবি।
মোটকথা গোটা বাঙালি জাতি তথা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাহত্যি-সাংস্কৃতিক সংগঠন এ মাসে আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.