Home / জাতীয় / শীতের সুখ অসুখ
images (4)

শীতের সুখ অসুখ

মাস্টারি বিডি | শিমুল মাহবুব
প্রকৃতি | ঢাকা | ০৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৫ ভাদ্র ১৪২৬

images (5)

শীত সমাগত।  ঘুম থেকে উঠলেই দেখা যাবে, প্রকৃতি কুয়াশাচ্ছন্ন, আর সবুজ ঘাসে জমে আছে বিন্দু বিন্দু শিশির। প্রকৃতি সাজবে অপরূপ সৌন্দর্যে, শীতকাল শুরুর এই সময়টা উপভোগ্য হলেও দেখা দিতে পারে বাড়তি কিছু স্বাস্থ্য সমস্যা। তাই এই সময়টাতে প্রয়োজন কিছুটা বাড়তি সতর্কতা। শুষ্ক আবহাওয়ার সাথে কম তাপমাত্রার সংযোজন আর ধুলাবালির উপদ্রব, সব মিলিয়েই সৃষ্টি করে অনেক স্বাস্থ্য সমস্যা।  তার জন্য প্রয়োজন কিছু সতর্কতা।

শীতে প্রধানত বাড়ে শ্বাসতন্ত্রের রোগ।  যদিও এসব রোগের প্রধান কারণ ভাইরাস।  তথাপি বাইরের তাপমাত্রার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। স্বাস্থ্য সমস্যার মধ্যে প্রথমেই চলে আসে সাধারণ ঠাণ্ডা সর্দি-কাশির কথা বা কমন কোল্ড, আমাদের একটি পরিচিত নাম। বিশেষত শীতের শুরুতে তাপমাত্রা যখন কমতে থাকে, তখনই এর প্রাদুর্ভাব দেখা যায়।

শীতে ইনফ্লুয়েঞ্জাও বেশি মাত্রায় দেখা যায়। এই রোগটি মূলত ভাইরাসজনিত। এ রোগের ক্ষেত্রে জ্বর ও কাশিটা খুব বেশি হয় এবং শ্বাসকষ্টও হতে পারে। এছাড়া ভাইরাসে আক্রান্ত দেহের দুর্বলতার সুযোগে অনেক সময় ব্যাকটেরিয়াও আক্রমণ করে থাকে।

শীতের প্রকোপে শুধু ফুসফুস নয়, সাইনাস, কান ও টনসিলের প্রদাহও বাড়ে, যেমন ঘন ঘন সাইনুসাইটিস, টনসিলাইটিস, অটাইটিস ইত্যাদি। এসব ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নেয়াই ভালো।  ঠাণ্ডা ও হাঁপানি প্রতিরোধে করণীয়

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.