
মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ১৭ জানুয়ারি ২০১৯ । ০৪ মাঘ ১৪২৫
শীত মৌসুমে ফল একটু কম পাওয়া যায়। তবে শীতের কয়েকটি ফল বেশ লোভনীয়। দেখলেই রসনাকে আকৃষ্ট করে। যেমন: বরই, পেয়ারা, জলপাই, আমলকী, কমলা ইত্যাদি। এ ফলগুলো ভিটামিন ‘সি’সমৃদ্ধ।

এসব ফল শীতে খসখসে হয়ে যাওয়া ত্বকের জন্য বেশ উপকারী। আর তাই সুযোগমতো এসব ফল খেতে ভুলবেন না। এবার আমরা বরই বা কুল বরই সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।

বরই হজমের জন্য অত্যন্ত ভালো ফল। এটি ফাইটোনিউট্রিয়েন্ট-সমৃদ্ধ। ফ্লু, হাঁপানি, কোলন ক্যানসার ও বাতের ব্যথা সারাতে বরই বেশ উপকারী।

বিশেষজ্ঞ তথ্য অনুযায়ী, বরইয়ে ভিটামিন ‘এ’, ‘সি’, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ আছে নানা কিছু।

বরই রোগ প্রতিরোধে যেমন ভূমিকা রাখে, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়।

তবে বরই কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য নিষেধ। কারণ, পাকা বরইয়ে চিনি থাকে।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম