Home / আন্তর্জাতিক / শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন ওবামা
perezobamambd

শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন ওবামা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০১৬ । ১৪ আশ্বিন ১৪২৩

শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের এ প্রবীণ রাষ্ট্রপ্রধানকে একজন বন্ধু হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জেরুজালেমে ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

বুধবার হোয়াইট হাউস জানায়, জেরুজালেমে এ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়া যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বারাক ওবামা। তিনি বুধবার রাতে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

তিনি আজ বৃহস্পতিবার ইসরাইলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করে শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

মার্কিন নেতা এক বিবৃতিতে বলেন, ইসরাইলের নিরাপত্তা ও শান্তি অন্বেষণে পেরেজের যে অঙ্গীকার তা ছিল তার অনড় নৈতিক ভিত্তি ও অপরিমেয় আশার মধ্যে প্রোথিত।

ওবামার পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গক এবং ব্রিটেনের প্রিন্স চার্লস জেরুজালেমের মাউন্ট হার্জলে শুক্রবার পেরেজের এ অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.