Home / জাতীয় / শিক্ষা গ্রহণে বয়স কোনো বাধা নয় : ৬৩ বছরের বাছিরন বসছেন প্রাথমিক সমাপণী পরীক্ষায়
%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8

শিক্ষা গ্রহণে বয়স কোনো বাধা নয় : ৬৩ বছরের বাছিরন বসছেন প্রাথমিক সমাপণী পরীক্ষায়

মাস্টারি বিডি ডটকম
মেহেরপুর ।। ১৯ নভেম্বর ২০১৬ ।। ০৫ অগ্রহায়ণ ১৪২৩

৬৩ বছরের বাসিরন নেছা আগামীকাল রোববার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেবে। বাসিরনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে। সে গাংনী উপজেলার ‘হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হোগলবাড়িয়া মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অদম্য শিক্ষার্থী এই বাছিরন নেছা গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত রহিল উদ্দীনের স্ত্রী। তিনি একই গ্রামের মৃত বাদল আলীর মেয়ে। বাছিরনের রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। আছে পাঁচটি নাতি-নাতনি। ছেলে মহিরউদ্দীনের সংসারে থেকে সে লেখা পড়া করছে। তার ভবিষ্যৎ স্বপ্ন স্কুল ড্রেসে মাধ্যমিক পাস করে কলেজে লেখাপড়া করার।
বাছিরন জানায়, নিজের ছেলে-মেয়েকে পড়ালেখা শেখাতে পারিনি। তাই মনের মধ্যে জেদ ছিলো। আমার নাতি-নাতনির সাথে লেখাপড়া শিখবো। মনের সেই যন্ত্রণা থেকেই প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। দ্বিতীয় শ্রেণীতে রোল নং-৬, তৃতীয় শ্রেণীতে ৫ ও চতুর্থ শ্রেণীতে রোল নং-৪ ও পঞ্চম শ্রেণীতে রোল নং-৪ হয়েছে বলে জানালেন তিনি। বাছিরন বলেন, আমার এখন একটাই স্বপ্ন হাইস্কুলে লেখাপড়া করবো। হায়াত থাকলে কলেজে পড়ারও ইচ্ছা প্রকাশ করেন।
বাছিরন জানান, পুত্রবধূ জাহানারা খাতুন তার লেখাপড়ার ব্যাপারে সহযোগিতা করে থাকে। একমাত্র ছেলে মহিরউদ্দীন ও অনার্স পড়–য়া নাতি জসিম তাকে পড়ালেখার ব্যাপারে উৎসাহ ও সহযোগিতা করে থাকে।
ক্লাসের সহপাঠীরা তাকে বাছিরন বাছিরন ও তুই তুকারি করে ডাকাডাকি করে কথা বলে। এ জন্য তার মনে কোন ক্ষোভ নেই। বরং সে আরো উল্লসিত হয়ে তাদের ডাকে সাড়া দিয়ে খেলাধুলায় মেতে ওঠে। আর সবার মতো স্কুল ছুটি শেষে হৈ-হুল্লা করতে করতে ক্লাস থেকে সেও বের হয়ে যায়। এভাবেই সে তার হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজে পেতে চায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন আহমেদ জানান, বাছিরন নেছার লেখাপড়া নিয়ে তার পরিবারের সদস্যরাও উৎসাহ দিয়ে যাচ্ছেন। পাড়া-প্রতিবেশীরাও তাকে উৎসাহ দিয়ে থাকে। প্রধান শিক্ষকের বিশ্বাস ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় সে ভালো ফলাফল অর্জন করবে। বাছিরন যাতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী বাছিরন নেছার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করে বলেন সাধারণ শিক্ষার্থীদের মতো সেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে।
সূত্রঃবাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.