Home / জাতীয় / ‘শিক্ষার্থীদের আধুনিক ও জ্ঞানভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে’
rangpurnabinbaronmbd

‘শিক্ষার্থীদের আধুনিক ও জ্ঞানভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে’

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ১৩ নভেম্বর ২০১৬ । ২৯ কার্তিক ১৪২৩

একুশ শতকে জাতিকে নেতৃত্ব দানে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অবশ্যই সময়োপযোগী বিজ্ঞানভিত্তিক এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) ভিত্তিক আধুনিক শিক্ষা অর্জন করতে হবে।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক প্রধান (এমপি) এ কথা বলেন।

কলেজের অধ্যক্ষ কানা লাল কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। খবর বাসস-এর।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক মজিবুর রহমান, তৌহিদুল বারি বিপু, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন সরকার এবং সাদেকুন নাহার।

শিক্ষাকে জাতির মেরুদন্ড হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে তাদের আলোকিত নাগরিক হিসেবে পরিণত করতে তাদের বিজ্ঞান সম্মত ও তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা প্রদানের কোনো বিকল্প নেই।

এ সময় প্রধান অতিথি শিক্ষা খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রশংসা করে তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় নিয়োজিত থেকে যোগ্য নাগরিক হয়ে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।

তিনি এ সময় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলা উচিত।

এরপর কলেজের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.