Home / সাহিত্য / কবিতা / শামীম আজাদ ও নাজমুন নেসা পাচ্ছেন ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার
shamimazad-nazmun-nesa-piy

শামীম আজাদ ও নাজমুন নেসা পাচ্ছেন ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৬ । ০৩ কার্তিক ১৪২৩

বাংলা একাডেমি প্রবর্তিত ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০১৬’-এর জন্য মনোনীত হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী কবি শামীম আজাদ এবং জার্মানপ্রবাসী লেখক ও গবেষক নাজমুন নেসা পিয়ারি।

গত ৬ অক্টোবর বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সভায় তাদের নাম অনুমোদিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে।

আগামী বছর অমর একুশে গ্রন্থমেলায় আনুষ্ঠানিকভাবে শামীম আজাদ ও নাজমুন নেসা পিয়ারিকে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।

কবি ও লেখক শামীম আজাদ কবিতা, কথাসাহিত্য ও নাটক রচনা করেন। তিনি দীর্ঘদিন প্রবাসে বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি চর্চার সংগঠক হিসেবে কাজ করছেন।

আর নাজমুন নেসা পিয়ারি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ করে থাকেন। তিনি প্রবাসে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত।

প্রবাসী বাঙালি লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেন তাদের মধ্যে থেকে দুজনকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়ে থাকে।

এর আগে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ পেয়েছেন ড. ফ্রাঁস ভট্টাচার্য, মন্জু ইসলাম, ইকবাল হাসান ও সৈয়দ ইকবাল।

২০১১ সালে প্রবর্তিত ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’ ২০১৪ সাল থেকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ হিসেবে দেওয়া হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 26 9999999

চৌরঙ্গীখ্যাত শংকর চললেন অনন্ত যাত্রায়

ঢাকা, শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ মাসস চৌরঙ্গী, ঘরের মধ্যে ঘর এবং জন অরণ্যের মতো উপন্যাস উপহার দিয়ে দুই বাংলার …

Leave a Reply

Your email address will not be published.