Home / বিনোদন / নাটক / ‘লাল বেনারশী’ নাটকে জুটি বাঁধলেন হোসাইন ও নাইরুজ
hossain+nairuj+mbd

‘লাল বেনারশী’ নাটকে জুটি বাঁধলেন হোসাইন ও নাইরুজ

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ৩০ সেপ্টেম্বর ২০১৮ । ১৫ আশ্বিন ১৪২৫

‘লাল বেনারশী’ নাটকে জুটি বাঁধলেন সময়ের উদীয়মান অভিনেতা হোসাইন নিরব ও নাইরুজ সিফাত।

খান শাহিন রচিত ও পরিচালিত ‘লাল বেনারশী’ নাটকে আরো অভিনয় করেছেন জেড. এ. চৌধুরী মিলন, মিতালী, অনিক, নুর উদ্দীন এবং আরো অনেকে। নাইরুজ সিফাতের সঙ্গে নিরবের এটাই প্রথম কাজ।

একটি স্বপ্ন ও একটি মৃত্যুকে পুঁজি করে গড়ে ওঠা গল্পটিতে বেশ আগ্রহ নিয়েই কাজ করেছেন হোসাইন নিরব। সমসাময়িক বাস্তবতা নির্ভর এই গল্পটি দর্শকদের ভেতর নতুন ভাবনার সৃষ্টি করবে বলে ধারণা এ অভিনেতার।

শিগগিরই নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 10 26 222

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা একটি …

Leave a Reply

Your email address will not be published.