Home / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে ৪২০ জনের মৃত্যু
indonesia+tsunami+mbd-12

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে ৪২০ জনের মৃত্যু

indonesia+tsunami+mbd-14

মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ৩০ সেপ্টেম্বর ২০১৮ । ১৫ আশ্বিন ১৪২৫

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২০ জনে দাঁড়িয়েছে। মৃতের এ সংখ্যা হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

indonesia+tsunami+mbd-9

এদিকে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে আহত শত শত লোককে সেবা দিতে চিকিৎসকরা এবং উদ্ধারকর্মীরা ভূমিকম্প ও সুনামির আঘাত হানা এ অঞ্চলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। খবর এএফপি’র।

indonesia+tsunami+mbd-8

শুক্রবার ভূমিকম্পের কিছুক্ষণ পর সুলাওয়েসির পালু শহরে সুনামি আঘাত হানে। সাগর থেকে ছুটে আসা ছয় মিটার উঁচু (২০ ফুট) ঢেউ উপকূলীয় শহরটিতে আছড়ে পড়ে।

indonesia+tsunami+mbd-6

এতে পালুর বেশিরভাগ বাড়িঘর, হাসপাতাল, শপিংমল ও হোটেল ধসে গেছে। সুনামিতে একটি সেতু ভেঙে ভেসে গেছে এবং ভূমিধসে পালুর প্রধান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো।

indonesia+tsunami+mbd

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে উপদ্রুত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের তৎপরতা বিঘ্নিত হচ্ছে।

indonesia+tsunami+mbd-2

এই ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে আহত হয়েছে অর্ধসহস্রাধিক মানুষ। স্থানীয় হাসপাতালগুলো তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ১০ ফুট উঁচু সুনামি সুলাওয়াসি দ্বীপের পালু শহরকে ভাসিয়ে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পালুর একটি হোটেল ও মার্কেটের ধ্বংসস্তূপের মধ্যে বহু লোক আটকা পড়ে ছিল।

indonesia+tsunami+mbd-10

নিউজ ওয়েবসাইট কম্পাসের খবর অনুযায়ী শনিবার রাতে সুলাওয়েসিতে এক সংবাদ সম্মেলনে বিএনপিবির প্রধান উইলম রামপাঙ্গাইলি জানিয়েছেন, পালুতে নিহতের সংখ্যা ৪২০ জনে পৌঁছে গেছে।

indonesia+tsunami+mbd-3

নিহতের সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কালা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.