Home / প্রকৃতি / ‘অর্কিস’ থেকে ‘অর্কিড’
orchid+mbd-4

‘অর্কিস’ থেকে ‘অর্কিড’

orchid+mbd-6

মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ১৫ জানুয়ারি ২০১৯ । ০২ মাঘ ১৪২৫

ফুলের রাজ্যে অর্কিড এক অনিন্দ্য সুন্দর ফুল। এর খ্যাতি বিশ্বজোড়া। ফুল উৎপাদনোক্ষম উদ্ভিদ জগতে অর্কিড একটি বিশাল পরিবার।

orchid+mbd-7

অর্কিড হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। এরা রঙিন, সুগন্ধি আর বহুলবিস্তৃত হয়ে থাকে। সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবি অর্কিডও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়।

orchid+mbd-8

আকর্ষণীয় রঙ, বিভিন্ন ধরনের গড়ন, সুগন্ধ, ঔষধি গুণাগুণ, দীর্ঘ স্থায়িত্বকাল অর্কিডের বিশেষ বৈশিষ্ট্য। অর্কিড ফুলের গঠন বৈচিত্র্যে বিস্মিত হয়ে প্রাচীন চীনা দার্শনিক কনফুসিয়াস একে ‘সেরাফুল’ বলে আখ্যায়িত করেছিলেন।

orkid+flower+mbd

দার্শনিক প্লেটো, এরিস্টোটল, থিওফ্রাসটাস আদর করে এ ফুলের নাম দিয়েছিলেন ‘অর্কিস’। কালক্রমে এ নামটিই বিবর্তিত হয়ে অর্কিড হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তর প্রজাতির অর্কিড জন্মাতে দেখা যায়।

orchid+flower+mbd

যে কারণে এর আদি বাসস্থানও এক জায়গায় সীমাবদ্ধ নেই। হিমালয়ের পূর্বাংশে খাসিয়া পাহাড়, বাংলাদেশের সিলেট জেলার উত্তরে পাহাড়ি অঞ্চল, থাইল্যান্ড, বার্মা, শ্রীলংকা, মালয়েশিয়া, ফিলিপিনস, মেস্কিকো, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার উষ্ণ অঞ্চলে অর্কিড পাওয়া যায়।

orchid+mbd-3

এই ফুল অর্কিডেসি পরিবারের সদস্য। ফুলদানিতে দীর্ঘকাল সজীব থাকে বলে কাটফ্লাওয়ার হিসেবে এর ব্যবহার সর্বাধিক।

orchid+mbd-5

এ ছাড়া ছোট অবস্থায় এর গাছও শোভা বৃদ্ধি করে।

orchid+mbd-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 999

ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ । মাসস যার যার নির্বাচনি এলাকায় দলীয় নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published.