Home / অপরাধ / রোহিঙ্গাদের অবস্থা দেখতে আসছেন জাতিসংঘ ও ইউনিসেফের ২ কর্মকর্তা
Rohingya+refugees+walk+through+water+after+crossing+border+by+boat+through+the+Naf+River-in-Teknaf,+Bangladesh-53

রোহিঙ্গাদের অবস্থা দেখতে আসছেন জাতিসংঘ ও ইউনিসেফের ২ কর্মকর্তা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ অক্টোবর ২০১৭ । ১৬ আশ্বিন ১৪২৪

মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক বিপর্যয় দেখতে ৩ দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন জাতিসংঘের মানবিক এবং জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারি আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

Rohingya+refugees+walk+through+water+after+crossing+border+by+boat+through+the+Naf+River-in-Teknaf,+Bangladesh-51

সফরকালে তারা আগামীকাল সোমবার (২ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং ৩ অক্টোবর জেলা শহরের ওসান প্যারাডাইস হোটেলে দুপুর ২ টায় সাংবাদ সম্মেলন করবেন। সংবাদ বাসস-এর।

গত আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রাণ ভয়ে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসেব মতে, এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.