Home / এই দিন / পবিত্র আশুরার শিক্ষা সকলের জীবনে প্রতিফলন ঘটানোর আহবান জানালেন রাষ্ট্রপতি
abdul-hamidpresidentmbd-1

পবিত্র আশুরার শিক্ষা সকলের জীবনে প্রতিফলন ঘটানোর আহবান জানালেন রাষ্ট্রপতি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ অক্টোবর ২০১৭ । ১৬ আশ্বিন ১৪২৪

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলন ঘটানোর আহবান জানিয়েছেন।

পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহবান জানান।

আজ রোববার পবিত্র আশুরা পালিত হচ্ছে। সংবাদ বাসস-এর।

রাষ্ট্রপতি বলেন, কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবারের সম্মানিত সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ এ দিনে বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহিদ হন।

আবদুল হামিদ বলেন, ‘ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোন স্থান নেই।

রাষ্ট্রপতি পবিত্র আশুরার এই দিনে সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.