Home / জাতীয় / রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী
saber+hossen+chowdhury+awarded+from+russia+mbd-2

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ অক্টোবর ২০১৭ । ০১ কার্তিক ১৪২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব ফ্রেন্ডশীপ’-এ ভূষিত করেছেন।

রোববার ক্রেমলিন ও মস্কোর বাংলাদেশ দূতাবাসের পৃথক বিবৃতিতে একথা বলা হয়।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে অর্ডার অব ফ্রেন্ডশীপ সম্মানে ভূষিত করেছেন। সংবাদ বাসস-এর।

এতে বলা হয়, ইন্টার-পার্লামেন্টারী সম্পর্কের উন্নয়ন, রাশিয়ার ফেডারেল এসেম্বলী ও আইপিইউ’র মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমঝোতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।

শনিবার আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে রাশিয়ার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকারদ্বয় ভেলেন্টিনা মেতভিয়েনকো ও ভ্যাচিয়েসলভ ভোলোডিন উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ নগরীতে আইপিইউ’র ১৩৭তম সম্মেলনের প্রাক্কালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবের হোসেনসহ দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকজন এই পদক লাভ করেন।

সম্প্রতি উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারী অব স্টেট রেক্স টিলারসন এই পদকে ভূষিত হন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদল আইপিইউ’র ১৩৭তম সম্মেলনে যোগ দিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.