Home / উৎসব ও সংস্কৃতি / রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
rajshahi+film+fest+mbd-f

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মাস্টারি বিডি ডটকম
রাজশাহী । ১৮ মার্চ ২০১৭ । ০৪ চৈত্র ১৪২৩

চলচ্চিত্র শিল্পের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে শুক্রবার থেকে ৫ দিনব্যাপী ‘রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে।

রাজশাহী চলচ্চিত্র সংসদ (আরসিএস) আয়োজিত এই উৎসব নগরীর পাঠানপাড়া এলাকার লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে।

নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ প্রধান অতিথি হিসেবে শুক্রবার এই উৎসবের উদ্বোধন করেন। সংবাদ বাসস-এর।

rajshahi+film+fest+mbd-in

আরসিএস সভাপতি আহসান কবির লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারি ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডিয়ান ফেডারেশন অব ফিল্ম সোসাইটির আন্তর্জাতিক সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, চলচ্চিত্র নির্মাতা শেখর দাস, রেইনবো ফিল্ম সোসাইটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান ও চলচ্চিত্র উৎসবের পরিচালক সুলতানুল ইসলাম বক্তব্য রাখেন।

উদ্যোক্তারা জানান, উৎসবে ৭৩টিরও বেশি দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নগরীর লালন মঞ্চ ও বড়কুঠি মঞ্চে এবং বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আগামী ২১ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 6 26 44

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

ঢাকা, শনিবার ১৩ জুন ২০২৬ মাসস রাজধানী ধানমন্ডির একটি হাসপাতাল ভবনের ওপর থেকে ফেলে আসমা ঝিলিক …

Leave a Reply

Your email address will not be published.