Home / এই দিন / টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
pm+presidebt+17+tungipara+mbd-f

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মাস্টারি বিডি ডটকম
টুঙ্গিপাড়া । ১৮ মার্চ ২০১৭ । ০৪ চৈত্র ১৪২৩

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিউগলে করুন সুর বাজানো হয়।

pm+presidebt+17+tungipara+mbd-3
এ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। সংবাদ বাসস-এর।

বঙ্গবন্ধু এবং সেইসঙ্গে ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আবদুল হামিদ ও শেখ হাসিনা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের যুগ্ম-সচিব জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

pm+presidebt+17+tungipara+mbd-2

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এশরার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে রাখা দর্শণার্থী বইতে স্বাক্ষর করেন।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মাজার প্রাঙ্গণে আগমন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও শেখ হেলাল উদ্দিন এমপি তাকে স্বাগত জানান।

পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহযোগে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পণের পর টুঙ্গিপাড়ায় যান।

দেশে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.