Home / উদ্যোগ / রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি’র সংলাপ ২৪ আগস্ট থেকে
EC+Bhaban+bd+mbd

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি’র সংলাপ ২৪ আগস্ট থেকে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ আগস্ট ২০১৭ । ২৬ শ্রাবণ ১৪২৪

আগামী ২৪ আগস্ট থেকে পর্যায়ক্রমে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে ৬ দলের সঙ্গে ঈদের আগে সংলাপ শেষ করা হবে।

বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু সংবাদমাধ্যমকে জানান, ঈদের আগে নির্বাচন কমিশন ২৪ আগস্ট বেলা ১১ টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বিকেল ৩ টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ২৮ আগস্ট বেলা ১১ টায় বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বিকেল ৩ টায় খেলাফত মজলিশ, ৩০ আগস্ট বেলা ১১ টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিকেল ৩ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে বসবে। সংবাদ বাসস-এর।

তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকার শেষ দিক থেকে পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ যারা তালিকার শেষে রয়েছেন তাদের আগে ডাকা হচ্ছে।
প্রতিদিন দুইটি দলের সঙ্গে সংলাপ হবে। প্রতি দলের ১০জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.