Home / আবহাওয়া / রাজধানীতে বৃষ্টিবিহীন শ্রাবণ শুরু
shraban+sky+mbd

রাজধানীতে বৃষ্টিবিহীন শ্রাবণ শুরু

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
প্রকৃতি | ঢাকা | ১৭ জুলাই ২০১৯ | ০২ শ্রাবণ ১৪২৬

রাজধানী ঢাকার আকাশ শ্রাবণের প্রথম দিনটিতে মেঘমুক্তই ছিলো বলা যায়। দ্বিতীয় দিনটির শুরুও হয়েছে মেঘমুক্তভাবেই। তবে গত কয়েকদিনের পাহাড়ি ঢলে পার্বত্য অঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। ১০ থেকে ১২টি জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আরো কয়েকটি জেলায়ও বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

shraban+sky+mbd-3

এদিকে শ্রাবণের প্রথম দিন সকালে প্রবল বর্ষণে নিকলিতে ৮৫ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৬৫ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

shraban+sky+mbd-2

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

shraban+sky+mbd-5

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে।

shraban+sky+mbd-4

যা হোক, রাজধানীতে বৃষ্টিবিহীন শ্রাবণ শুরু হলেও শিগগিরি বর্ষণে বর্ষণে রাজধানীর তাপদাহের নিরসন হবে। নাগরিক জীবনে ফিরে আসবে স্বস্তি- এই প্রত্যাশা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.