Home / উদ্যোগ / কৃষাণ-কৃষাণীর হাতে এপস!
Mobile+Agriculture+Apps+mbd

কৃষাণ-কৃষাণীর হাতে এপস!

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিজ্ঞান ও প্রযুক্তি | ঢাকা | ১৬ জুলাই ২০১৯ | ০১ শ্রাবণ ১৪২৬

কৃষি এপস ব্যবহার করে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে বিশেষ ভূমিকা পালন করছে জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা।
ফসলের যে কোন ধরনের সমস্যা ও সমাধানের জন্য কৃষি এপস ব্যবহার করে ঘরে বসেই সেবা পাওয়ার ফলে জেলার কৃষাণ-কৃষাণীদের আর কৃষি অফিসে যেতে হয় না। ডিজিটাল কৃষি সেবা পেতে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভাবিত কৃষকের জানালা, কৃষি কল সেন্টার ১৬১২৩, অনলাইন সার সুপরিশ, কৃষক বন্ধু ফোন সেবা ৩৩৩১, কৃষকের ডিজিটাল ঠিকানা, ই-বালাইনাশক বিষয়ে ঘরে বসেই জানতে পারছেন কৃষাণ-কৃষাণীরা।

Mobile+Agriculture+Apps+mbd-2

কৃষাণ-কৃষাণীরা উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে কৃষি সেবা সহজীকরণে কৃষি এপস ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এখন নিজের ফসলের যে কোন সমস্যা হলে এপস ব্যবহার করে সমাধান করে থাকেন। এতে কৃষি অফিসে যাতায়াত খরচ বা সময় দুটোই সাশ্রয় হচ্ছে। আর এভাবেই এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলার কৃষি।
জানা যায়, কৃষিতে সমৃদ্ধ জেলা জয়পুরহাটে এ পর্যন্ত ১২ হাজার কৃষাণ-কৃষাণীকে কৃষি এপস ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.