Home / জাতীয় / রাজধানীতে ফুটপাতে ট্রাক : এক নারী নিহত
sdmbd

রাজধানীতে ফুটপাতে ট্রাক : এক নারী নিহত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ নভেম্বর ২০১৬ । ০৭ অগ্রহায়ণ ১৪২৩

আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর ঢালে ফুটপাতে উঠে যাওয়া একটি ট্রাকের নিচে চাপা চাপা পড়ে পথচারী এক নারী নিহত হয়েছেন।

সোমবার বিকেলে পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিহতের নাম রোকেয়া বেগম (২৯)। সঙ্গে থাকা তার শিশুকন্যা তানিয়া ও মা কাজল বেগম (৪৬) আহত হয়েছেন।

তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব‌্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত ঘোষণা করেন।

আহত দুজন হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

স্বজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রোকেয়া বেগম তার মেয়ে ও মাকে নিয়ে বরিশালের গ্রামের বাড়ি থেকে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। আজ তারা তিনজন বেড়াতে বের হয়েছিলেন।

সেতুর ঢালে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় বলে পুলিশ জানায়।

কদমতলী থানার এসআই আমেনা বেগম জানান, ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.