Home / জাতীয় / ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গণহত্যার বিচার করা হবে’
shajahankhanministermbd-f

‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গণহত্যার বিচার করা হবে’

মাস্টারি বিডি ডটকম
বরিশাল । ২১ নভেম্বর ২০১৬ । ০৭ অগ্রহায়ণ ১৪২৩

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাস ও গণহত্যার বিচার করা হবে।

তিনি বলেন, ’৭১ সালের গণহত্যার বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, ঠিক তেমনি গণহত্যাকারীদেরও বিচার করার মাধ্যমে দেশকে পাপমুক্ত করা হবে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশকে ধ্বংসের জন্য পাকিস্তান সরকার অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু এ দেশের মানুষের ঐক্যের কারণে তা নস্যাৎ হয়েছে।

shajahankhanministermbdমন্ত্রী শনিবার রাতে বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে ‘জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্র ধর্মান্ধতা প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ’- প্রতিপাদ্য বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ জেলা ও মহানগরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্র এখনও চলছে। নতুন প্রজন্মকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।

জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিকের (বীর প্রতীক) সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মো. ইসমত কাদির গামা ও নগর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর-মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.