Home / উদ্যোগ / রাঙ্গামাটির লংগদুতে শহীদ মিনার উদ্বোধন
shohidminar+longgodu+rangamati+mbd

রাঙ্গামাটির লংগদুতে শহীদ মিনার উদ্বোধন

মাস্টারি বিডি ডটকম
রাঙ্গামাটি । ২৭ মে ২০১৭ । ১৩ জৈষ্ঠ্য ১৪২৪

জেলার লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজের নবনির্মিত শহীদমিনার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম প্রধান অতিথি হিসেবে এই শহীদমিনার উদ্বোধন করেন। সংবাদ বাসস-এর।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা শহীদ মিনারের মাধ্যমে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সার্বোভৌমত্ব রক্ষার আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের ইতিহাস, স্মৃতি স্মরণ করি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাবেতা মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ।

লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাবেক সার্জেন্ট মোঃ আবুল হোসেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.