Home / প্রকৃতি / রাঙ্গামাটির পর্যটন মুখরতা
rangamati+tour+mbd

রাঙ্গামাটির পর্যটন মুখরতা

Rangamati+tourism+mbd

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ০৩ মার্চ ২০১৯ । ১৯ ফাল্গুন ১৪২৫

পার্বত্য পর্যটননগরী রাঙ্গামাটি। সারা বছরই এখানে পর্যটকদের আসাযাওয়া থাকে। তবে বিশেষ বিশেষ সময় এটি জমে ওঠে। বর্তমানে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠছে নগরীটি। শহরসহ আনাচে-কানাচে বিনোদন ও দর্শনীয় স্পটগুলোতে এখন পর্যটকদের সরব উপস্থিতি লক্ষণীয়।

dc+banglo+rangamati+mbd

প্রতি বছর বর্ষার পরপরই পর্যটন মৌসুম শুরু হলে নৈসর্গিক সৌন্দর্যের হাতছানিতে আগমন ঘটে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের।

rangamati+tour+sajek+mbd-2

প্রতি শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলো জমে ওঠে ভ্রমণপিপাসুদের পদচারণায়।

rangamati+tourism+mbd

দেশি বিদেশি পর্যটকের আগমনে রাঙ্গামাটিতে আবাসিক হোটেল-মোটেলগুলোতে এখন জমজমাট অবস্থা। আর সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষণীয়।

rangamati+tour+sajek+mbd-13

কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ করছেন প্রচুর পর্যটক। ছুটছেন শহরসহ আনাচে-কানাচের বিভিন্ন পর্যটন ও বিনোদন স্পটে। রাঙ্গামাটি সরকারি পর্যটন কমপ্লেক্স ছাড়াও সেখানকার মনোরম ঝুলন্ত সেতু, ডিসি বাংলো পার্ক, জেলা পুলিশের পলওয়েল ও লাভপয়েন্ট স্পট, সুবলং ঝরনা স্পট, আরণ্যক, পেদাটিংটিং, টুকটুক ইকোভিলেজ, বেড়ান্যে লেক, বড়গাং, মুন্সী আবদুর রউফ স্মৃতিসৌধ,

rangamati+tour+sajek+mbd-8

সুখী নীলগঞ্জ, রাজবন বিহার, চাকমা রাজার বাড়িসহ প্রচুর দৃষ্টিনন্দন ও বিনোদন কেন্দ্রসহ রাঙ্গামাটি শহরের আনাচে-কানাচের স্পটগুলো পর্যটকদের উপস্থিতিতে মুখর। কাপ্তাইয়ের জাতীয় উদ্যান, নৌবাহিনী পর্যটন স্পট, শিলছড়ি স্পট, বিজিবি স্পট,

rangamati+tour+sajek+mbd-6

বনশ্রী পর্যটন স্পটসহ বিভিন্ন জায়গায় ছুটছেন পর্যটকরা। পাড়ি জমাচ্ছেন ভারতের মিজোরাম সীমান্তবর্তী বাঘাইছড়ির সাজেক পর্যন্ত।

rangamati+tour+sajek+mbd-12

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.