Home / উৎসব ও সংস্কৃতি / ঢাবিতে স্বল্পর্দৈঘ্য চলচ্চিত্র প্রদর্শনী
film+mbd

ঢাবিতে স্বল্পর্দৈঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
চলচ্চিত্র । ০২ মার্চ ২০১৯ । ১৮ ফাল্গুন ১৪২৫

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী ‘প্রজন্ম ওয়েভ আউটরিচ ফিল্মি কথা’ শুরু হচ্ছে আগামীকাল রোববার বেলা ৪ টা থেকে।

ঢাবি’র কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘এমসিজে ফিল্ম ক্লাব’র সার্বিক ব্যবস্থাপনায় সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

film+mbd-2

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি রাগীব রহমান গ্লিটজকে জানান, এদিন ৪ নির্মাতার ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার হবে। প্রদর্শনী শেষে নির্মাতারা দর্শকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময় করবেন।

এতে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘চোরাবালি’, অনিমেষ আইচ পরিচালিত ‘মা কলিং’, তানভির আহসান পরিচালিত ‘ঘরের ভেতর ঘর’ ও বাশার জর্জ পরিচালিত ‘ফেরা’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.