Home / খেলা / রশিদ খান-এর মানবতা
732619_126

রশিদ খান-এর মানবতা

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
খেলা | ৮ অক্টোবর ২০২৩ | ২৩ আশ্বিন ১৪৩০

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দান করে দেবার ঘোষণা দিয়েছেন, দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত কিছু ছবি শেয়ার করে রশিদ লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে (হেরাত, ফারাহ ও বাদঘিস) ভূমিকম্পের মর্মান্তিক পরিণতি আমি অত্যন্ত দুঃখের সাথে জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য আমি আমার ২০২৩ বিশ্বকাপের সমস্ত ম্যাচ ফি দান করছি।’

একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের কথা জানিয়েছেন রশিদ খান। আফগানিস্তানে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯ হাজারের বেশি মানুষ। হেরাত প্রদেশের রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …