Home / প্রধানমন্ত্রী / যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী
pm+ifter+mbd-5

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

pm+ifter+mbd-2

মাস্টারি বিডি ।
ঢাকা । ২২ মে ২০১৮ । ৮ জ্যৈষ্ঠ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সম্মানে গণভবনের সবুজ চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করেন।

pm+ifter+mbd-3

প্রধানমন্ত্রী সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ইফতার মাহফিলে আসেন এবং অনুষ্ঠানস্থলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংবাদ বাসস-এর।

পরে প্রধানমন্ত্রী এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করেন।
ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট কালরাতে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়।

pm+ifter+mbd-4

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.