Home / প্রধানমন্ত্রী / যুক্তরাজ্যের পার্লামেন্টে পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশী তিনকন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
pm+mbd

যুক্তরাজ্যের পার্লামেন্টে পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশী তিনকন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ জুন ২০১৭ । ২৬ জৈষ্ঠ্য ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনঃনির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, তারা যে বিজয়ের মুকুট অর্জন করেছে তার আলোর বর্ণালী সর্বত্র ছড়িয়ে পড়বে।’

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী- টিউলিপ রেজওয়ান সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবার্ন আসনে ১৫,৫৬০ ভোটের ব্যবধানে পুনঃনির্বাচিত হয়েছেন। সংবাদ বাসস-এর।

টিউলিপ পেয়েছেন ৩৪,৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেইরি লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮,৯০৪ ভোট।

বাংলাদেশী বংশোদ্ভূত অপর দুই নারী প্রার্থী রুশনারা আলী এবং ড. রূপা হক উভয়ই লেবার পার্টি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তারা যথাক্রমে বেথনাল গ্রীন ও বো এবং এ্যাইলিং সেন্ট্রাল এন্ড এক্টন আসন থেকে নির্বাচিত হয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

771126222

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ২০২৬ মাসস গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published.