Home / ফটো গ্যালারি / যাঁরা এলেন ঢাবি সাংস্কৃতিক সংসদের নতুন কমিটিতে…
DU+shangskritik+sangshad+mbd-2

যাঁরা এলেন ঢাবি সাংস্কৃতিক সংসদের নতুন কমিটিতে…

মাস্টারি বিডি
ঢাবি প্রতিবেদন । ২৫ জুলাই ২০১৮ । ১০ শ্রাবণ ১৪২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৮-১৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাগীব রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠানে পুস্পার্ঘ প্রদানের মধ্যদিয়ে নতুন কমিটির সদস্যদের বরণ করে নেয়া হয়। কার্যনিবাহী কমিটির সদস্য সংখ্যা হচ্ছে ২৯ জন।

অনুষ্ঠানে নতুন কমিটির সকল সদস্যকে অভ্যর্থনা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের মডারেটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, নবনির্বাচিত সভাপতি রাগীব রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাহস মুস্তাফিজ, আহসান রনি ও রাহবার আলম।

অধ্যাপক সাবরিনা চৌধুরী নতুন কমিটির ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করে বলেন, এই সংগঠন বাঙালি সংস্কৃতিকে শুধু ঢাবিতেই নয়, এর বাইরের মানুষের মাঝে তুলে ধরছে। এই কমিটিকে আরও পরিশ্রম করে নতুন নতুন কার্যক্রম বাস্তবায়নের আহবান জানান তিনি।
নব নির্বাচিত সভাপতি রাগীব রহমান বলেন, নাচ, গান, আবৃত্তি অভিনয়সহ বাংলাদেশী সংস্কৃতির সকল শাখাকে একটি অভিন্ন প্ল্যাটর্ফমে নিয়ে আসার লক্ষ্যে ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করে এই সংগঠন। ক্যাম্পাসে নিয়মিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসব’, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব’, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব’, ‘সঞ্জীব উৎসবের মতো আয়োজন।

সাহস মুস্তাফিজ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উৎসব ও প্রতিযোগিতার সুনামের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে চলছে সংগঠনটি। ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো বৃদ্ধি করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.