Home / পরিবেশ / মেহেরপুরে পরাপর ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
meherpur+shila+bristi+mbd

মেহেরপুরে পরাপর ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাস্টারি বিডি ডটকম
মেহেরপুর । ০৯ মে ২০১৭ । ২৬ বৈশাখ ১৪২৪

গত কয়েকদিনের ঝড় আর শীলাবৃষ্টিতে মেহেরপুর জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে ঝড়ে কয়েক শ’ ঘর-বাড়ি বিধ্বস্ত, শত শত গাছ উপড়ে পড়েছে। রাস্তার পাশের গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ও মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাস্তার গাছ সরিয়ে আন্ত দূরপাল্লার সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

meherpur+shila+bristi+mbd-2

মেহেরপুর জেলা শহরের উপকণ্ঠে ঝাউবাড়িয়াতে গাছ উপড়ে পড়ে একটি টিনের বাড়ি বিধ্বস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। একই গ্রামের লিচুবাগানের বেশকটি ফলবান লিচুগাছ ভেঙ্গে পড়েছে। অন্যান্য গ্রামে ধানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে- ফলবান আম, জাম, লিচু, কাঁঠালগাছ উপড়ে পড়েছে। ঝরে পড়েছে শত শত মণ আম ও লিচু।

meherpur+shila+bristi+mbd-3

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান জানান- ইউনিয়ন পর্যায়ের মাঠকর্মিদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানাবার নির্দেশ দিয়েছেন। মাত্র একদিনের ব্যাবধানে এই কালবৈশাখী ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে তিনি মনে করছেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 10 25 3

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

ঢাকা, মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ মাসস কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ। …

Leave a Reply

Your email address will not be published.