Home / অপরাধ / ‘মিরপুরের জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি’
Terrorist+abdullah+mbd-f

‘মিরপুরের জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ সেপ্টেম্বর ২০১৭ । ২১ ভাদ্র ১৪২৪

র‌্যাব জানিয়েছে, ঢাকার মিরপুরে গত ১৮ ঘণ্টা ধরে ঘিরে রাখা বাড়ির সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন।

র‌্যাব’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘটনাস্থলের কাছে উপস্থিত সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, সাড়ে ৭ টা থেকে ৮ টার মধ্যে সে আত্মসমর্পণ করবে বলে আমাদের জানিয়েছে। এর মধ্যে ধ্বংসাত্মক কিছু করতে চাইলে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।

এর আগে, র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, রাজধানীর মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানায় দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহসহ ৭ জন রয়েছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্যও রয়েছে।

rab+dg+benozir+ahmed+mbdতিনি বলেন, দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহ তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ মোট ৭জন ওই ভবনের পঞ্চম তলায় অবস্থান নিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। আব্দুল্লাহ র‌্যাবকে জানিয়েছে, তার কক্ষে ৫০টির মতো আইইডি রয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ রয়েছে। তার কাছে একটি পিস্তল রয়েছে বলে র‌্যাব ধারণা করছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে বলা হলে সে সময় চেয়েছে। তিনি বলেন, ‘যেহেতু ভেতরে দুটি শিশু রয়েছে, আমরা তাদের জীবিত উদ্ধারের জন্য সময় দিচ্ছি। চূড়ান্ত অভিযানের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। তার সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করছে।’

বেনজির আহমেদ বলেন, ইতোমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ভবনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টির ৬৫ জন বাসিন্দাকে সরিয়ে আনা হয়েছে। তাদেরকে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন শিশু, ২৪ জন নারী ও ২৬ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে আবদুল্লাহর এক বোনও রয়েছে বলে তিনি জানান।

Terrorist+abdullah+mbd

তিনি বলেন, আবদুল্লাহ ২০০৫ সাল থেকে জঙ্গিবাদে জড়িত। দীর্ঘদিন ধরে সে মিরপুর মাজার রোডে বসবাস করে আসছে। সে কবুতরের ব্যবসার পাশাপাশি আইপিএস ও ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজও করতো।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সংবাদমাধ্যমকে জানান, র‌্যাব সদস্যরা সোমবার রাত ১ টার দিকে ওই বাড়ি ঘিরে ফেলার পর সেখান থেকে চারটি বোমা ছোড়া হয়। এর মধ্যে পেট্রোল বোমাও ছিল। এতে কেউ হতাহত হয়নি। ওই বাড়ি থেকে র‌্যাবের দিকে গুলিও ছোড়া হয়েছিল বলে তিনি জানান।

সৌজন্যে : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.