Home / প্রধানমন্ত্রী / ‘মা ছিলেন আসল গেরিলা’
pm+8+mbd-2

‘মা ছিলেন আসল গেরিলা’

মাস্টারি বিডি
ঢাকা । ০৮ আগস্ট ২০১৮ । ২৪ শ্রাবণ ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার মা ছিলেন আসল গেরিলা। পাকিস্তানিরা কিন্তু তাকে ধরতে পারেনি। এমনকি কোন রিপোর্ট লিখতে পারে নাই তার নামে।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনিও শাহাদাত বরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমার মা খুব জ্ঞানপিপাসু ছিলেন। তার খুব বই পড়ার অভ্যাস ছিল। আব্বার জন্য বই কিনতেন। লেখাপড়ার তেমন সুযোগ না পেলেও চিন্তা ভাবনায় তিনি খুব উচ্চমানের ছিলেন।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে নেপথ্যে থেকে আমার মা অগ্রণী ভূমিকা রেখেছেন। বাবার প্রতিটি সিদ্ধান্তে মা পাশে ছিলেন। তিনি বাবার পাশে থেকে জাতি গঠন কর্মকাণ্ড এবং দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পারিবারিক ও মানুষকে ভালোবাসার ক্ষেত্রে যেমন ছিলেন উদার মনের দেশের স্বার্থে তেমন কঠোর ছিলেন।

শেখ হাসিনা বলেন, জেলখানায় দেখা করতে গেলে আব্বা তাঁর মাধ্যমেই দলীয় নেতা-কর্মীদের খোঁজ-খবর পেতেন। আব্বার দিক-নির্দেশনা আম্মা নেতা-কর্মীদের পৌঁছে দিতেন। আব্বা কারাবন্দী থাকলে সংসারের পাশাপাশি সংগঠন চালানোর অর্থও আমার মা যোগাড় করতেন।

বাবার কোন কাজেই মা প্রতিবন্ধক নয় বরং সহায়ক ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার মা চাইলে স্বামীকে সংসারের চার দেয়ালে আবদ্ধ করতে পারতেন। কিন্তু তিনি কখনও ব্যক্তিগত-পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্যের দিকে তাকাননি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 6 26 777

তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.