Home / ফটো গ্যালারি / কবিগুরুর ‘রাজা এবং অন্যান্য’ ফের মঞ্চে
raja+mbd-2

কবিগুরুর ‘রাজা এবং অন্যান্য’ ফের মঞ্চে

মাস্টারি বিডি
বিনোদন । ০৮ আগস্ট ২০১৮ । ২৪ শ্রাবণ ১৪২৫

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ‘রাজা এবং অন্যান্য’ নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে প্রাচ্যনাট।

raja+mbd-3

আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার (৯ আগস্ট এবং ১০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ করবে তারা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

raja+mbd

নাটকটির অভিনয়ে রয়েছেন— রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাইফুল ইসলাম জার্নাল প্রমুখ। নাটকে আফসানা মিমির জায়গায় সানজিদা প্রীতি এবং ঋতু সাত্তারের জায়গায় অভিনয় করবেন ইরা শারমিন। কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন স্নাতা শাহিন।

প্রসঙ্গত, প্রাচ্যনাট নাটকটির সর্বশেষ মঞ্চস্থ করেছিল ২০১৫ সালের ২৩ আগস্ট।

সূত্র : আমাদের সময়

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 555

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে …

Leave a Reply

Your email address will not be published.