Home / খেলা / মাহমুদউল্লাহর অবসরে আবেগঘন সাকিব
13 25 2

মাহমুদউল্লাহর অবসরে আবেগঘন সাকিব

ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ | মাসস

বাংলাদেশ ক্রিকেটে এক যুগের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের মাধ্যমে। টেস্ট ও টি-টোয়েন্টি ছাড়ার পর এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। 

মাহমুদউল্লাহর অবসরকে ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা। সতীর্থরা একে একে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন তাকে। মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ইতোমধ্যেই মাহমুদউল্লাহর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় যোগ দিলেন সাকিব আল হাসানও।

 মাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাহমুদউল্লাহকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের বিষয়। মাঠের ভেতর ও বাইরে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার পরিসংখ্যানই বলে দেয়, আপনি দলের জন্য কতটা নিবেদিত ছিলেন। আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং খেলার প্রতি ভালোবাসার জন্য পুরো দেশ আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় সফল করুন।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা মাহমুদউল্লাহ দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে ওঠেন। ওয়ানডেতে ২৩৯ ম্যাচে ৫,৬৮৯ রান করেছেন ৩৬ গড়ে, যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

টেস্ট ক্রিকেটেও রেখেছেন অবদান, ৫০ ম্যাচে ২,৯১৪ রান করার পাশাপাশি ৪৩ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতেও ছিলেন কার্যকর—১৪১ ম্যাচে করেছেন ২,৪৪৪ রান, উইকেট শিকার করেছেন ৪১টি।

মাহমুদউল্লাহর অবসরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায় শেষ হলো। তবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।

সূত্র : কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …