Home / আন্তর্জাতিক / ব্রাজিলের হতাশা
6 6 25 9

ব্রাজিলের হতাশা

ঢাকা, শুক্রবার ০৬ জুন ২০২৫মাসস

দলে মুখ বদলেছে, কোচও বদলেছে, তবু ফুটবলটা কেমন যেন আগের মতই রয়ে গেছে! বহু প্রতীক্ষার পর ডাগআউটে কার্লো আনচেলত্তিকে পেয়ে আশায় বুক বেঁধেছিল ব্রাজিলিয়ান সমর্থকরা। তবে কোচ বদলালেও মাঠে দেখা গেল না নতুন কোনো প্রাণ।

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের মাঠে আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে ব্রাজিল। শুক্রবার ভোরে (বাংলাদেশ সময়) শুরু হওয়া ম্যাচটিতে পুরো সময় জুড়ে রিচার্লিসন-ভিনিসিয়ুসরা ছিলেন নিষ্প্রভ। বল দখলেও খানিকটা পিছিয়ে ছিল সেলেসাওরা। আক্রমণে ধার ছিল না বলেই গোলের মুখ খোলাও সম্ভব হয়নি। বিপরীতে, ইকুয়েডর বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণ ভেদ করে সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ঘাটতিতে ম্যাচের ফল দাঁড়ায় গোলশূন্য ড্র’তে। ম্যাচে ৫৩ শতাংশ সময় বল ধরে রেখে ৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে ইকুয়েডর। বিপরীতে আনচেলত্তির শিষ্যদের ৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল ২টি।

এই ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর রয়েছে ছয়ে। তবে আনচেলত্তির যাত্রা শুরু এমন বিবর্ণ হবে, তা হয়তো কেউই ভাবেননি।

প্রথমার্ধে ব্রাজিলের চেয়ে ইকুয়েডরই তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল ছিল। তবুও  প্রথমার্ধে গোল পায়নি তারাও। বিরতির পর ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। শুরু থেকেই আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা। কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে খেই হারাচ্ছিল ইকুয়েডরের খেলোয়াড়রা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …