Home / ফটো গ্যালারি / বেদনাঘন কাহিনীর চিত্ররূপ ‘স্বপ্নের উড়ান’
swopner+uran+mbd

বেদনাঘন কাহিনীর চিত্ররূপ ‘স্বপ্নের উড়ান’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১১ সেপ্টেম্বর ২০১৮ । ২৭ ভাদ্র ১৪২৫

গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলো নতুন টেলিফিল্ম ‘স্বপ্নের উড়ান’। সুদখোর মহাজনের লোভ লালসার শিকার হওয়া একটি মেয়ের গল্প ঘিরে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।
এটি নির্মাণ করেছেন সাইফুল আলম শামীম। রচনায় পান্থ শাহরিয়ার।

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন— আজাদ আবুল কালাম, মামনুন হাসান ইমন, জান্নাতুন নুর মুন, ইকবাল হোসাইন, মতিউল আলম, আফ্রিবা মুমু, রিন, জুঁথি, রাজ্জাক রাজ, মুক্তা, আফিয়া, সাইফুল আলম শামীম, রাফি মামুন প্রমুখ।

টেলিছবির গল্পে দেখা যাবে- আলতাফের বয়স ষাটের কাছাকাছি। মাস তিনেক আগে তিনটি মেয়ে রেখে তার স্ত্রী মারা গেছে। অবশ্য বেশ কয়েক বছর ধরে রোগজ্বরায় বিছানায় পড়ে ছিল, বড় কষ্ট পাচ্ছিল। এভাবে মরে গিয়ে যেন বেঁচে গেছে তার স্ত্রী। কিন্তু আলতাফকে ফেলে গেছে বিশাল শূন্যতার মধ্যে। সুদের কারবার করে সে। কাজ বলতে সারাদিন গদিতে বসে থাকা। আর অপেক্ষা করা কে কখন বিপদে পড়ে কিছু টাকা ধার চাইতে আসবে।

swopner+uran+mbd-2

দিন কতক হলো এভাবে গদিতে বসে থাকতে আর ভালো লাগে না। একদিন ভোরবেলা আলতাফ স্ত্রীর কথা ভাবতে ভাবতে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের কোণায় জল জমে উঠে। ঠিক তখন গদিতে এসে হাজির হয় মাইনকা (মানিক)। সে বর্গাচাষী। কিছু টাকা ধার চাইতে আলতাফের কাছে এসেছে সে। শুধু বেঁচে থাকার জন্য, ভাত খাবার জন্য তার টাকা চাই। কিন্তু ভিটামাটি ছাড়া মাইনকার কাছে আর কিছু নেই। তারপর অসহায় মুখে আলতাফের সামনে দাঁড়িয়ে থাকে মাইনকা। এমন গল্প নিয়ে এগিয়েছে ‘স্বপ্নের উড়ান’ টেলিফিল্মের কাহিনি।

টেলিফিল্মটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

পরিচালক সাইফুল আলম শামীম জানান, টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচারিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.