Home / আন্তর্জাতিক / বিশ্ব জুড়ে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট
net+mbd

বিশ্ব জুড়ে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১২ অক্টোবর ২০১৮ । ২৭ আশ্বিন ১৪২৫

বিশ্ব জুড়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিপর্যস্ত হবে ইন্টারনেট পরিষেবা। কি ডোমেন সার্ভারের রুটিন মেরামতের কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যার মুখোমুখি হতে হবে বলে এক রিপোর্টে উল্লেখ করেছে রাশিয়া টুডে।

রাশিয়া টুডে-র রিপোর্টে বলা হয়, দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই মেরামতের কাজ করবে। ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম(ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে তা বদলানোর কাজ চলবে এই সময়ে।

আইসিএএনএন জানিয়েছে, বিশ্ব জুড়ে সাইবার হানা কমাতে, হ্যাকারদের কবল থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখতেই এই ‘ক্রিপটোগ্রাফিক কি’ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.