Home / নির্বাচিত সংবাদ / পুজোয় মুক্তি পেলো ‘দেবী’
3

পুজোয় মুক্তি পেলো ‘দেবী’

মাস্টারি বিডি । সাহানা শাপলা
সঙ্গীত । ১২ অক্টোবর ২০১৮ । ২৭ আশ্বিন ১৪২৫

1

অবশেষে সুর উন্মুক্ত করলেন #দেবী। #HM_Voice এবারের পুজোয় নির্মাণ করেছে পুজোর প্রার্থনা সঙ্গীত। ‘শান্তি আসুক যেভাবেই হোক/স্বপ্ন দেখুক সবার দুচোখ’-এই মনকাড়া পুজোর সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন- কিংবদন্তী শিল্পীযুগল রফিকুল আলম এবং আবিদা সুলতানা।গানটি লিখেছেন- কবি শেখ নজরুল।

এবারের পুজোর আনন্দের সঙ্গে যে কটি গান যুক্ত হয়েছে #দেবী গানটি শ্রোতার হৃদয়ে একটি আসন গড়তে সক্ষম হবে বলে- ইতোমধ্যে অনেক বিদগ্ধজন আশা প্রকাশ করেছেন।

5

গানটির সুর করেছেন- বিশিষ্ট সুরকার শোয়েব শিবলী। মিউজিক করেছেন- জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ বিনোদ রায়। গানটির শব্দ ধারণ ও সমন্বয় হয়েছে পুলক বড়ুয়ার নিপুণ হাতে।

#দেবী দর্শশের সামনে উপস্থিত হচ্ছে, অপূর্ব মিউজিক ভিডিও নিয়ে। ভিডিও দেখলেই মন পবিত্র হয়ে ওঠে। আত্মায় কোথায় যেনো নাড়া দেয়! মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন- ইউসুফ রাতুল, রিয়া রাকা, ঋতু খন্দকার, কামাল বারি, শাপলা, মারজান, ঐশী প্রমুখ। মিউজিক ভিডিও-এর পরিচালনায় ছিলেন- সেজাত খান। আর সার্বিক তত্ত্বাবধান করেছেন- মাহবুব আহসান শিমুল।

`দেবী’ হয়ে উঠুক আপনাদের প্রাণের সঙ্গী।<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/nx-k4wMp_l4″ frameborder=”0″ allow=”autoplay; encrypted-media” allowfullscreen></iframe>

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.