Home / উদ্যোগ / বিজয় দিবস সাইকেল র‌্যালি ও সমাজ সচেতনতা
cycel+rrely+joypur+mbd-2

বিজয় দিবস সাইকেল র‌্যালি ও সমাজ সচেতনতা

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ১৭ ডিসেম্বর ২০১৭ । ০৩ পৌষ ১৪২৪

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবেশ বান্ধব বাই-সাইকেল চালানোয় উৎসাহ প্রদানের লক্ষ্যে আজ রোববার সকালে বিজয় দিবস সাইকেল র‌্যালির আয়োজন করে বাংলাদেশ সাইক্লিস্ট এসোসিয়েশন, জয়পুরহাট শাখা।

জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল র‌্যালিটি বের হয়ে হিচমী বাজার, পুরানাপৈল ও কাশিয়াবাড়ী হয়ে ৭ কিলোমিটার প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে ফিরে আসে।

জয়পুরহাট সাইক্লিস্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুল হাসান বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং পরিবেশ বান্ধব বাই-সাইকেল চালানোতে উৎসাহ প্রদানের লক্ষ্যে এ বিজয় দিবস সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ওই সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করে। এ সময় বাল্য বিয়ে রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 25 25 25 11

দিনটি গাধাদের

ঢাকা, শুক্রবার ০৮ মে ২০২৬ মাসস যুগ যুগ ধরে মানুষের সেবায় নিয়োজিত প্রাণীদের তালিকায় ‘গাধা’র নাম …

Leave a Reply

Your email address will not be published.