Home / প্রচ্ছদ / বিজয়ের সাজে সেজেছে ঢাকা
LGED LIGHTING

বিজয়ের সাজে সেজেছে ঢাকা

মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ | ১৫ ডিসেম্বর ২০২৩ | ৩০ অগ্রহায়ণ ১৪৩০

রাত পোহালেই মহান বিজয় দিবস। বিজ‌য়ের দিন‌টি স্মরণ করে রাখ‌তে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় র‌ঙিন ঢাকা যেন একখণ্ড লাল-সবুজের পতাকা।

১৬ ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ও স্মৃতিবিজড়িত একটি দিন। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। ১৯৭১ সালের এদিন দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, নগরজুড়ে হাজারো আলোর বাতির উজ্বল শিখা, লাল-সবুজের মিশেল, বিজয়ের রোশনাই।সাজে সাজানো হয়েছে। জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনা, বেসরকারি ভবন, সড়ক, অলি গলিতে উড়ছে প্রিয় পতাকার নিশান। বিজয়ের রঙ গায়ে মেখে দৃপ্ত পদচারণায় মুখর নগরীর বাসিন্দাদের।

৩০ লাখ শহীদের আত্মদান আর মহান মুক্তিযুদ্ধকে ধারণ করতে এদিন পথে নামেন তরুণ প্রজন্ম। শিশুদের হাতে কণ্ঠে ঝরে বিজয় দিবসের মহিমা। এবারের বিজয় দিবসে সমৃদ্ধ হবে প্রিয় মাতৃভূমি, কাটবে ঝরা, প্রতিকূলতা। এমন প্রত্যাশা কোটি বাংলাদেশির।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …