Home / প্রকৃতি / বিচিত্র গানের পাখি ফটিকজল
fatikjol+bird+Common+Iora+mbd-3

বিচিত্র গানের পাখি ফটিকজল

fatikjol+bird+Common+Iora+mbd-7

…গ্রীষ্মের মাঝামাঝি থেকে বর্ষাকাল ও তার পরবর্তী সময়গুলো ফটিকজলের প্রধান প্রজনন ঋতু। এসময় পুরুষ ফটিকজল নানাভাবে স্ত্রী পাখির মন জয় করতে চায়। শরীর বলের মত গোল করে বসে থাকে। শূন্যে লাফিয়ে উঠে ঘুরপাক খায়। স্ত্রী পাখির চারিদিকে বা বাসার চারিদিকে পালক ফুলিয়ে নেচে বেড়ায়, লেজ নাচায়।…

মাস্টারি বিডি । শারমিন সোমা
জাতীয় । ঢাকা । ০৬ এপ্রিল ২০১৯ । ২৩ চৈত্র ১৪২৫

ফটিকজল (Aegithina tiphia, ইজিথিনা টিফিয়া) ছোট আকৃতির গায়ক পাখি। পৃথিবীর খুব কমসংখ্যক স্থানিক পাখি, অর্থাৎ যারা সাধারণত তাদের বসবাসের অঞ্চল ছেড়ে নড়ে না, তাদের মধ্যে ফটিকজল অন্যতম। এদের স্থানিক বৈশিষ্ট্যের কারণে এরা একস্থান থেকে অন্য স্থানে যায় না।

fatikjol+bird+Common+Iora+mbd-5

ফটিকজলের ইংরেজি নাম Common Iora.। এরা ইজিথিনিডি Aegithinidae গোত্র বা পরিবারের অন্তর্গত।

fatikjol+bird+Common+Iora+mbd-8

ফটিকজলের বৈজ্ঞানিক নাম Aegithina tiphia। ক্যারোলাস লিনিয়াস ১৭৫৮ সালে ফটিকজলের দ্বিপদ নাম দেন Motacilla tiphia। হিন্দিতে এরা সৌবিগা বা সৌবিগি নামে পরিচিত। তামিল ভাষায় পাছাপোড়া, পাঞ্জাবি ভাষায় লাটু এবং তেলেগু ভাষায় পৎসু জিত্তা আর পত্র জিত্তা নামে পরিচিত। বাংলা ভাষায় ফটিকজলের আরেক নাম হলুদ টুনি, যদিও টুনি গোত্রীয় পাখিদের সাথে এর সম্পর্ক খুবই কম।

fatikjol+bird+Common+Iora+mbd-4

মুনিয়া, চখাচখী ইত্যাদি পাখির মতো ফটিকজলও সাধারণত জোড়ায় জোড়ায় বেশি দেখা যায়। তবে ছোট ছোট দলে অন্যসব পাখির সাথেও খাবার খুঁজে বেড়াতে দেখা যায়। চঞ্চলমতি ও সর্বক্ষণ কিচিরমিচির করা পাখিগুলোর একটি হচ্ছে ফটিকজল।

fatikjol+bird+Common+Iora+mbd-2

প্রজনন ঋতুতে ফটিকজলের ডাক খুব মিষ্টি। অন্যসময় গলার স্বর কর্কশ, তখন ডাকেও কম। ফটিকজলের শিষ অনেকসময় দোয়েলের শিস বলে ভ্রম হয়। ডাক অনেকটা –হুইই-চিইই-ই-ছিট্ ছিট্-ছিই-ই-ইই। বাসার কাছে শত্রু দেখলে ডাকে চ্যারর-চ্যাঁ-চ্যাঁ-উ-চি-চা ধরনের। মজা হচ্ছে, ফটিকজল অনেকসময় সতর্কাবস্থায় ফিঙের স্বর অনুকরণ করে শত্রুকে ভড়কে দেয়। গ্রীষ্মের দাবদাহে এরা টিক… জল, টিক… জল স্বরে ডেকে ডেকে ঘুরে বেড়ায়। সেকারণেই এদের নাম ফটিকজল।

fatikjol+bird+Common+Iora+mbd

জুলাই, অর্থাৎ গ্রীষ্মের মাঝামাঝি থেকে বর্ষাকাল ও তার পরবর্তী সময়গুলো ফটিকজলের প্রধান প্রজনন ঋতু। এসময় পুরুষ ফটিকজল নানাভাবে স্ত্রী পাখির মন জয় করতে চায়। শরীর বলের মত গোল করে বসে থাকে। শূন্যে লাফিয়ে উঠে ঘুরপাক খায়। স্ত্রী পাখির চারিদিকে বা বাসার চারিদিকে পালক ফুলিয়ে নেচে বেড়ায়, লেজ নাচায়।

fatikjol+bird+Common+Iora+mbd-6

বাসা বানাবার ক্ষেত্রে ফটিকজল চরম বুদ্ধিমত্তার পরিচয় দেয়। দায়ে পড়লে কোকিল, পাপিয়া, চাতকের মত বাসাপরজীবি পাখিরা ফটিকজলের বাসায় ডিম পেড়ে যায়। ফটিকজল ব্যাপারটা জানে। এসব পাখিদের ধোঁকা দেওয়ার জন্য নিজের বাসার পাশে বা অল্প দূরে তারা আরেকটি অসমাপ্ত ডামি বাসা বানায়। অনেকসময় কোকিল ঐ ডামি বাসায় তাড়াতাড়ি ডিম পেড়ে যায়, ফটিকজল নিরাপদে থাকে। তবে সবসময় এই বুদ্ধিতে কাজ হয় না। সূত্র : উইকিপিডিয়া

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.