Home / ধর্ম / বান্দরবানে কঠিন চীবোর দানোৎসব
kothinchibor+mbd

বান্দরবানে কঠিন চীবোর দানোৎসব

মাস্টারি বিডি ডটকম ।
বান্দরবান । ০৪ নভেম্বর ২০১৭ । ২০ কার্তিক ১৪২৪

বান্দরবান জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে মাসব্যাপী কঠিন চীবোর দানোৎসব কর্মসূচি পিন্ডদানের মধ্য দিয়ে শনিবার সকালে শেষ হয়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বড়ুয়া সম্প্রদায়ের ভিক্ষুসহ বিপুলসংখ্যক দায়ক-দায়িকা তিনমাস বর্ষাবাসের পর গত পূর্ণিমা থেকে কঠিন চীবোর দানোৎসব শুরু করেন। জেলার ৭টি উপজেলার পাড়ায় পাড়ায় ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আজ শনিবার সকালে ছিল মাসব্যাপী এ উৎসের শেষ দিন। খবর বাসস-এর।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে রাজারমাঠ প্রাঙ্গণে প্রধান সড়কের ওপর সারিবদ্ধভাবে নির্মিত বর্ণাঢ্য পিন্ডদান অনুষ্ঠানে শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারের তিন শতাধিক ভিক্ষু পদযাত্রা করেন এবং তারা পিন্ডদান অনুষ্ঠান থেকে রকমারী দান গ্রহণ করেন। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং তার সহধর্মীনি মেহ্লা প্রু, সর্বস্তরের বৌদ্ধিষ্ট নারী-পুরুষ দান উৎসর্গ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সনজিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ শম্পা রানী সাহা, পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় পাহাড়ি নেতৃবৃন্দ অতিথি ছিলেন পিন্ডদান উৎসবে। প্রতিবছরের মত এবারও পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শহরে কঠিন চীবোর দানোৎসব শেষে পিন্ডদান করা হয়। অনুষ্ঠান শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্প্রীতির জেলা বান্দরবানে সকল ধর্ম-বর্ণ, গোত্র ও সম্প্রদায় এবং জাতি-গোষ্ঠীর ধর্ম-কর্ম স্বাধীনভাবে পালন করে আসছেন। পাহাড়ি-বাঙ্গালিদের মধ্যে নেই কোন ভেদাভেদ এবং দূরত্ব। সবাই একই পরিবারের সদস্য হয়েই সরকারি জনকল্যাণ ও উন্নয়ন কাজে শরিক হয়ে সম্প্রীতির বন্ধন ক্রমেই বেগবান করছেন।

বান্দরবান জেলার উপজেলা, ইউনিয়ন এবং পাড়ায় পাড়ায় অভিন্ন কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী কঠিন চীবোর দানোৎসব পালিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.