Home / জাতীয় / ‘বাংলাদেশ ও কাতারের মধ্যে এভিয়েশন ও পর্যটন খাতে আরও বেশি যোগাযোগ ও কাজের সুযোগ আছে’
menon+katar+mbd-f

‘বাংলাদেশ ও কাতারের মধ্যে এভিয়েশন ও পর্যটন খাতে আরও বেশি যোগাযোগ ও কাজের সুযোগ আছে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ মে ২০১৭ । ২৮ বৈশাখ ১৪২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে এভিয়েশন ও পর্যটন খাতে আরও বেশি যোগাযোগ ও কাজের সুযোগ আছে।

তিনি বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে উভয়দেশই সমৃদ্ধ ও লাভবান হতে পারে।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ আল-দিহাইমি (অযসবফ গড়যধসবফ অষ-ফবযধরসর) সাক্ষাৎ করতে এলে পর্যটন মন্ত্রী এ কথা বলেন।

কাতার মধ্যপ্রাচ্যের একটি উন্নত, আধুনিক ও উদার মুসলিম দেশ উল্লেখ করে মেনন বলেন, বাংলাদেশও একটি ধর্মপ্রাণ ও সহনশীল মুসলিম দেশ। ভ্রাতৃপ্রতীম এ দু’টি দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি রিলিজিয়াস ও হালাল ট্যুরিজম জোরদারেরও সুযোগ আছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

প্রত্যুত্তরে রাষ্ট্রদূত জানান, অচিরেই কাতার থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে, তখন এ ব্যাপারে এমওইউ হতে পারে।

মন্ত্রী কক্সবাজারের সাংরাংয়ে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে কাতারের বিনিয়োগের প্রসঙ্গ উত্থাপন করলে রাষ্ট্রদূত এ ব্যাপারে আনুষ্ঠানিক পত্র দিতে অনুরোধ জানান।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.