Home / অর্থনীতি / বাংলাদেশে পেপ্যাল চালুর বিষয়ে সুখবর
3251

বাংলাদেশে পেপ্যাল চালুর বিষয়ে সুখবর

ঢাকা, বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫ মাসস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, গ্লোবাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যাল দ্রুতই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফরম পেপ্যাল। এটি চালু হলে আন্তর্জাতিক বাজারে সহজেই পণ্য বিক্রি করতে ও পেমেন্ট গ্রহণ করতে পারবেন আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা। 

ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংকের এলসি প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান রপ্তানি করতে পারেন না জানিয়ে তিনি জানান, পেপ্যাল চালু হলে ইউরোপ, আমেরিকাসহ নানা দেশে স্বল্প পরিমাণ পণ্য পাঠিয়ে সহজে অর্থ গ্রহণ করা সম্ভব হবে। বর্তমানে এরকম প্ল্যাটফরম না থাকায় আউটসোর্সিংকর্মীদের অনেকেই আন্তর্জাতিক বাজার থেকে তাদের উপার্জিত অর্থ পেতে নানা ভোগান্তিতে পড়েন এবং অনেক সময় পুরো অর্থই পান না।পেপ্যাল বিশ্বব্যাপী ব্যবহৃত একটি ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে সহজে অনলাইনে টাকা পাঠানো-নেওয়া, বিল পরিশোধ ও আন্তর্জাতিক লেনদেন করা যায়। এটি নিরাপদভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে যুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে।

২০০টির বেশি দেশে লাখো ফ্রিল্যান্সার ও অনলাইন ব্যবসায়ী এ সেবা ব্যবহার করেন।

পেপ্যাল হচ্ছে একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা। এটি অনলাইনে টাকা পাঠানো ও গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা করার জন্য ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …