Home / এই দিন / বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আক্তার না ফেরার দেশে
shammi+akter+singer+mbd

বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আক্তার না ফেরার দেশে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৭ জানুয়ারি ২০১৮ । ০৪ মাঘ ১৪২৪

বরেণ্য কণ্ঠশিল্পী শাম্মী আক্তার না ফেরার দেশে।
মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থাবস্থায় চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি স্বামী, এক ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার স্বামী আকরামুল ইসলাম জানান, রাজধানীর শান্তিনগরস্থ চামেলিবাগের নিজ বাসায় দুপুরের একটু পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বলেন, অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী শাম্মী আক্তার প্রায় ছ’বছর যাবত ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে দীর্ঘদিন যাবত তিনি এ ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।

তার স্বামী আরো জানান, আজ বুধবার বাদ জোহর শান্তিনগর আমিনবাগ জামে মসজিদে শাম্মী আক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

‍shammi+akter+singer+mbd

পারিবারিক সূত্রে জানা গেছে, শাম্মী আক্তার ১৯৫৭ সালের ২২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। মাত্র ছ’বছর বয়সে বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে তার সঙ্গীতে হাতেখড়ি। বাবা শামসুল করিমের সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে তাকে নানা ওস্তাদের কাছে গানে তালিম নিতে হয়। চলচ্চিত্রের গানে তার যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা তাকে এ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ করে দেন। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তার গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে..’ গানটি।

চলচ্চিত্রের গানে সাফল্য তাকে দ্রুত শ্রোতাদের কাছে নিয়ে যায়। শাম্মী আক্তার তিন শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না..’ গানের জন্য ২০১০ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘আমি তোমার বধূ..’, ‘মনে বড় আশা ছিল..’, ‘আমি যেমন আছি..’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা..’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে..’, ‘বাংলার মাটি..’, ‘বিদেশ গিয়ে..’, ‘সইতে পারি না..’, ‘ঝিলমিল..’, ‘আমার মনের বেদনা..’, ‘ফুলে ফুলে বাসা..’ উল্লেখযোগ্য।

তিনি ১৯৭০ সালে খুলনা বেতারে তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান এবং সে সময় থেকেই নিয়মিত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গাইতে শুরু করেন।

১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি শাম্মী আক্তার ঘর বাঁধেন আরেক সঙ্গীতশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ২০১৭ সালে অক্টোবরে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ তার চিকিৎসার্থে অর্থ সাহায্য চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

শাম্মী আক্তার-আকরামুল ইসলাম দম্পতির দুই সন্তান কমল ও সাজিয়া।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.