Home / আন্তর্জাতিক / অবৈধ ৩৬০ শরণার্থী উদ্ধার লিবিয়ার উপকূলে
360+sharonarthe+rescu+mbd

অবৈধ ৩৬০ শরণার্থী উদ্ধার লিবিয়ার উপকূলে

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ১৬ জানুয়ারি ২০১৮ । ০৩ মাঘ ১৪২৪

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে সোমবার ৩৬০ জন অবৈধ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

360+sharonarthe+rescu+mbd-2

কোস্টগার্ডের টহল কমান্ডার নাসের আল-গামুদি বলেন বলেন, ‘উপকূলীয় গ্যারাবুলি নগরী থেকে টহল দল একটি সংকট ম্যাসেজ পান। নগরীটি রাজধানী ত্রিপলি থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। সেখানে পৌঁছে আমরা বেশ কয়েকজন শরণার্থীবাহী একটি নৌকা দেখতে পাই। তাদের সকলকে উদ্ধার করা হয়েছে।’

উদ্ধারকৃতরা আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদেরকে অবৈধ অভিবাসন দমন বিভাগের রিসেপশন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.