মাস্টারি বিডি ডটকম ।
বরগুনা । ২৯ জানুয়ারি ২০১৮ । ১৬ মাঘ ১৪২৪
বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব চিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম ৬৬ জন শিক্ষার্থীর হাতে কাগজ, কলম, বইসহ নানা শিক্ষা উপকরণ তুলে দেন।
‘সময়’ নামের একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাযুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার অতিরিক্তি পুলিশ সুপার আ. ওয়ারেছ, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্লাহ, হলদিয়া ইউপি’র চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘সময়’র সমন্বয়কারী ইঞ্জিনিয়র রাকিব চৌধুরি রাজু।
শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা করা হয় এবং সকল শিক্ষার্থীর মাঝে মাদকবিরোধী ও যে কোন সাহায্যের জন্য পুলিশের ৯৯৯ ফোন নম্বর সম্বলিত স্টিকার বিতরণ বরা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম