মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩
সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে তথা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান প্রচারণায় প্রান্তিক জনগোষ্ঠিকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সাথে আজ শনিবার কথা বলবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বিকেল সাড়ে ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের ৮টি জেলার জনগণের সাথে কথা বলবেন।’ খবর বাসস-এর।
প্রেস সচিব জানান, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সাথেও কথা বলবেন।
এর আগে, গত ১২ ও ১৩ জুলাই জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ৬৪টি জেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ভিডিওকনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম